মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু মেলার উদ্বোধন করেন।

এক দিনের এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক অফিসার মো. জিয়াদ হাসান। মেলায় ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা স্টল নিয়ে বসেছেন।

সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন, উপজেলায় ৭টি ইউনিয়ন ভূমি অফিসে ইতোমধ্যে অনলাইন ডিজিডালাইজেশনের আওতায় এসেছে। অনলাইনের মাধ্যমে জমির মালিকেরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ২৮১টি দাখিলা পেয়েছেন।

খুঁজুন