মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বালুয়াকান্দীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বালুয়াকান্দীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ওসাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক।

বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শরীফ হোসেন মাষ্টার,বিএনপি নেতা রেজাউল করিম সেলিম মাষ্টার,আব্দুস সামাদ,মিছির আলী মেম্বার,আবু ইউসুফ খোকন,জসিম উদ্দিন,জজ মিয়া,আবদুল ওয়াদুদ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেনে সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আরশাদ,মিহিন উল্লাহ,ফুয়াদ মৃধা,কামরুল হাসান জিয়া,ছাত্রদল নেতা সাইদুল ইসলাম,নোমান বিল্লাল,কামরুজ্জামান সানি প্রমুখ।

আলোচনা সভায় সঞ্চালনা করেন বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো:শফিকুল ইসলাম স্বপন।

খুঁজুন