রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলছে

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলছে

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বৃহস্পতিবার থেকে বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বন্যা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

জেলা প্রশাসক জানান, টানা বর্ষণের পর সৃষ্ট বন্যার পানি এর মধ্যে নেমে গেছে। একই সঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানেও বৃষ্টিপাত কমে আসায় সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপদ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন কেন্দ্রগুলো চালু হলে পর্যটকদের আগমন বাড়বে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও গতি পাবে।

প্রসঙ্গত, টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন তিন দফায় ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও পর্যটনের দুয়ার খুলে দেওয়া হচ্ছে।

খুঁজুন