বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদারে নেওয়া উদ্যোগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে সম্প্রতি পাঠানো এক চিঠিতে আইকাও এ আশ্বাস দেয়।
আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আইকাওর এই দুই শীর্ষ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি বাংলাদেশের সঙ্গে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি প্রণয়নে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সংস্থাটি সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে নিরাপদ, সুরক্ষিত ও সুশৃঙ্খলভাবে বিমান চলাচল খাতের বিকাশে সহযোগিতা করে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে আইকাওর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
চিঠিতে আইকাওর শীর্ষ দুই কর্মকর্তা মন্ত্রী মিল্লাতের নতুন দায়িত্ব পালনে তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করেন।
বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও'র
বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও'র
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদারে নেওয়া উদ্যোগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে সম্প্রতি পাঠানো এক চিঠিতে আইকাও এ আশ্বাস দেয়। আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং মহাসচিব
হুয়ান কার্লোস সালাজার নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আইকাওর এই দুই শীর্ষ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি বাংলাদেশের সঙ্গে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি প্রণয়নে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সংস্থাটি সদস্য দেশগুলোর
সঙ্গে কাজ করে নিরাপদ, সুরক্ষিত ও সুশৃঙ্খলভাবে বিমান চলাচল খাতের বিকাশে সহযোগিতা করে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে আইকাওর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। চিঠিতে আইকাওর শীর্ষ দুই কর্মকর্তা মন্ত্রী মিল্লাতের নতুন দায়িত্ব পালনে তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত