রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত বেনজীরের ক্রোককৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

বেনজীরের ক্রোককৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

বিডি রিপোর্ট:


পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের জব্দ করা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত।


 দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন।


দুদকের অনুসন্ধানকারী টিমের প্রধান উপপরিচালক মো. হাফিজুল ইসলাম ক্রোক করা স্থাবর সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের জন্য আবেদন করেন। 


আদালত তার গুলশানের চারটি ফ্ল্যাট ছাড়া ক্রোককৃত সব স্থাবর সম্পত্তির জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।



তিনি বলেন, গত ২৩ ও ২৬ মে দুই দফায় বেনজীরের প্রায় ৬১২ বিঘা সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এসব সম্পত্তির আয়-ব্যয়ের রিপোর্ট দুই মাস অন্তর অন্তর আদালতে দাখিলের আবেদন করি।


 শুনানি শেষে গুলশানের চারটি ফ্ল্যাট বাদে বাকি সম্পত্তিগুলোর জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে। তবে কারা কোন সম্পত্তির দায়িত্ব পাবে, তা পূর্ণাঙ্গ আদেশে থাকবে।

খুঁজুন