বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বগুড়ায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত মেহেরপুরে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : এলজিআরডি মন্ত্রী নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো ফল হবে না : ইরান কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা : রিজভী চট্টগ্রামে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশু নিহত লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে ১ জন গ্রেপ্তার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ সেপ্টেম্বর
আইন আদালত বগুড়ায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার

বগুড়ায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার

জেলার এরুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর বেপরোয়া বাস তুলে দিয়ে ৭ জনকে হত্যা ও ১৪ জনকে আহত করার মামলার প্রধান আসামি বাস চালক মো. নেছারুল ইসলামকে (৪৫) আজ ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে জেলার শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল।

গ্রেপ্তার নেছারুল ইসলাম বগুড়া জেলার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

আজ দুপুরে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, গত ৭ আগস্ট সকাল আনুমানিক ৬টায় ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০১৩১) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে এরুলিয়া বাজারের প্রধান সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটপাতে অবস্থানরত দিনমজুরদের ওপর উঠিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই ঘাতক বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা (মামলা নং-৩৭, তারিখ-০৮/০৮/২০২৬, জিআর নং-৬৭৪/২৬, ধারা- ৯৮/১০৫ পেনাল কোড) দায়ের করা হয়।

মামলার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন দৌহপাড়া এলাকার একটি বাড়ি থেকে আসামি নেছারুলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বাসস’কে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

খুঁজুন