বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় চট্টগ্রামে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশু নিহত

চট্টগ্রামে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশু নিহত

জেলার সাতকানিয়ায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফসান বিন সবুর (৫) নামে ১ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসান বিন সবুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকার জোস পাড়ার আব্দুস সবুর ও মর্জিনা আক্তার পপির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান ছদাহা এলাকায় পৌঁছালে লোহাগাড়ামুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা শিশু আফসান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তার বাবা আব্দুস সবুর ও মা মর্জিনা আক্তার পপি। পরে গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী বাসস’কে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় আহতদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

খুঁজুন