শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বগুড়ায় বিসিকের ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু • নির্বাচনের আগে ব্রাজিলে স্পোর্টস বেটিং নিষিদ্ধ করলেন লুলা • ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান • লক্ষ্মীপুরে ৭৬ হাজার শিশুকে দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা • বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন • ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৩১ • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা • জনবল ও কাঁচামাল সঙ্কটে জর্জরিত সৈয়দপুর রেল কারখানা
দেশের খবর বগুড়ায় বিসিকের ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু

বগুড়ায় বিসিকের ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু

বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-ঢাকার উদ্যোগে এবং বিসিক জেলা কার্যালয়, বগুড়ার সহযোগিতায় জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শনিবার সকালে ৫ দিনব্যাপী ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সফলতা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনা অপরিসীম ভূমিকা পালন করে। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।’

ঢাকার উত্তরাস্থ বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সাধারণ ব্যবস্থাপনা অনুবিভাগ আয়োজিত এবং বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই কোর্সে অংশগ্রহণকারীদের মানবসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল,কর্মী ব্যবস্থাপনা, কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ এবং প্রতিষ্ঠানের মানবসম্পদের সর্বোত্তম ব্যবহার সংক্রান্ত নীতি ও ব্যবহারিক বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, কোর্স পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. আজিজার রহমান মিল্টন।

খুঁজুন