বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের পরিদর্শক ইকবাল আহামদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দালাল সিন্ডিকেট পরিচালনা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এর আগেও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। পরে চাকরিতে পুনর্বহাল হলেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ অব্যাহত রয়েছে।
গত ২৫ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে এসব অভিযোগ তুলে লিখিত আবেদন করেন দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা ফিরোজ কবির। আবেদনে ইকবালের বিভিন্ন কর্মস্থলে অনিয়ম, প্রভাব বিস্তার ও সম্পদ অর্জনের বিষয়গুলো তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ইকবাল এর আগে সাভার, ঢাকার ইকুরিয়া ও বরিশালে দায়িত্ব পালন করেছেন। এসব কর্মস্থলে দালালদের মাধ্যমে গ্রাহক হয়রানি এবং বিভিন্ন সেবা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ, মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন নথি তৈরির ক্ষেত্রে দালালদের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে বরিশাল বিআরটিএ কার্যালয়ে সহকারী পরিচালক শাহ আলম ও রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগসাজশ করে ২৫৫টি গাড়ির অবৈধ নিবন্ধন দেওয়ার অভিযোগ ওঠে ইকবালের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে ছয় মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তদবিরের মাধ্যমে চাকরিতে ফিরে আসেন বলে দাবি করেছেন অভিযোগকারী।
ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও তুলেছেন ফিরোজ কবির। তাঁর দাবি, প্রভাব খাটিয়ে নিজের ছোট ভাই, সাইফুল নামের এক পরিচিত ব্যক্তিসহ কয়েকজনকে বিআরটিএতে চাকরি পাইয়ে দিয়েছেন ইকবাল। এ ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ইকবালের ছোট ভাই মাহবুব কামাল বিআরটিএর মানিকগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত। এ ছাড়া তাঁর বেয়াই নূর মোহাম্মদ, দুলাভাইসহ পরিবারের আরও কয়েকজন সদস্য একই প্রতিষ্ঠানে চাকরি করছেন। স্বজনদের এমন অবস্থানকে কাজে লাগিয়ে তিনি প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ রয়েছে।
আবেদনে ইকবালের সম্পদের বিষয়টিও তুলে ধরা হয়েছে। অভিযোগকারীর দাবি, সাভারের ব্যাংক কলোনি এলাকায় তিনি একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়িটির দরজা তৈরিতেই বিপুল অর্থ ব্যয় হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গ্রামের বাড়িতে মেয়ে ইরিনা ও এলিনার নামে রিসোর্টের আদলে একটি খামারবাড়ি ও ডেইরি ফার্ম গড়ে তোলার অভিযোগ রয়েছে।
এ ছাড়া অর্ধকোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার, স্ত্রী আর্জিনা বেগমের নামে সম্পদ গড়ে তোলা এবং শ্বশুরবাড়িতে বহুতল ভবন নির্মাণের অভিযোগও করা হয়েছে। তাঁর স্ত্রী সাভার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে ইকবাল আহামদের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক বাংলা অ্যাফেয়ার্সকে জানান, তাঁর কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।
বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের পরিদর্শক ইকবাল আহামদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দালাল সিন্ডিকেট পরিচালনা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এর আগেও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। পরে চাকরিতে পুনর্বহাল হলেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ অব্যাহত রয়েছে। গত ২৫ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে এসব অভিযোগ তুলে লিখিত আবেদন করেন দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা ফিরোজ কবির। আবেদনে ইকবালের বিভিন্ন কর্মস্থলে অনিয়ম, প্রভাব বিস্তার ও সম্পদ অর্জনের বিষয়গুলো তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইকবাল এর আগে সাভার, ঢাকার ইকুরিয়া ও বরিশালে দায়িত্ব পালন করেছেন। এসব কর্মস্থলে দালালদের মাধ্যমে গ্রাহক হয়রানি এবং বিভিন্ন সেবা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ, মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন নথি তৈরির ক্ষেত্রে দালালদের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও করা হয়েছে। আবেদনে আরও উল্লেখ
করা হয়, ২০২৩ সালে বরিশাল বিআরটিএ কার্যালয়ে সহকারী পরিচালক শাহ আলম ও রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগসাজশ করে ২৫৫টি গাড়ির অবৈধ নিবন্ধন দেওয়ার অভিযোগ ওঠে ইকবালের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে ছয় মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তদবিরের মাধ্যমে চাকরিতে ফিরে আসেন বলে দাবি করেছেন অভিযোগকারী। ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও তুলেছেন ফিরোজ কবির। তাঁর দাবি, প্রভাব খাটিয়ে নিজের ছোট ভাই, সাইফুল নামের এক পরিচিত ব্যক্তিসহ কয়েকজনকে বিআরটিএতে চাকরি পাইয়ে দিয়েছেন ইকবাল। এ ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইকবালের ছোট ভাই মাহবুব কামাল বিআরটিএর মানিকগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত। এ ছাড়া তাঁর বেয়াই নূর মোহাম্মদ, দুলাভাইসহ পরিবারের আরও কয়েকজন সদস্য একই প্রতিষ্ঠানে চাকরি করছেন। স্বজনদের এমন অবস্থানকে কাজে লাগিয়ে তিনি প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ রয়েছে। আবেদনে ইকবালের সম্পদের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
অভিযোগকারীর দাবি, সাভারের ব্যাংক কলোনি এলাকায় তিনি একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়িটির দরজা তৈরিতেই বিপুল অর্থ ব্যয় হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গ্রামের বাড়িতে মেয়ে ইরিনা ও এলিনার নামে রিসোর্টের আদলে একটি খামারবাড়ি ও ডেইরি ফার্ম গড়ে তোলার অভিযোগ রয়েছে। এ ছাড়া অর্ধকোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার, স্ত্রী আর্জিনা বেগমের নামে সম্পদ গড়ে তোলা এবং শ্বশুরবাড়িতে বহুতল ভবন নির্মাণের অভিযোগও করা হয়েছে। তাঁর স্ত্রী সাভার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে ইকবাল আহামদের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক বাংলা অ্যাফেয়ার্সকে জানান, তাঁর কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত