রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত বিচার বিভাগে ব্যাপক রদবদল

বিচার বিভাগে ব্যাপক রদবদল

নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ছয় জনকে জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে ১২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রনালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। আর আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিক গোলাম রব্বানীকে আইন ‍ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির হওয়া বিচারকদের মধ্যে জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ৪৮ জন (২ জন প্রেষণে), যুগ্ম জেলা জজ পদ পদমর্যাদার ৭ জন, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি ও পদায়ন করা এসব বিচারকদের প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দিষ্ট সময় ও পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা প্রজ্ঞাপনে উল্লেখিত জেলা ও দায়রা জজ, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্টেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

খুঁজুন