রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ, হাইকোর্টের দুই কর্মচারী গ্রেপ্তার

বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ, হাইকোর্টের দুই কর্মচারী গ্রেপ্তার

বিডি টুডেস ডেস্ক:


বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ায় হাইকোর্টের দুই কর্মচারী গ্রেপ্তার করেছে পুলিশ।



 গ্রেপ্তারকৃতরা হলো মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪)।বুধবার (১০ জুলাই) তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।



বিচারপতি মো.আতোয়ার রহমানের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।


মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার বিকেল ৫টায় ২৭ ভবন ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়।


বিষয়টি বিচারপতির নজরে আসার পর রাত সাড়ে ৯টায় তাদের সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।


খুঁজুন