শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির অনুষ্ঠানে হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া

বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির অনুষ্ঠানে হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে সম্প্রতি একসঙ্গে একটি দীপাবলির অনুষ্ঠানে দেখা গেছে। পোশাকশিল্পী মণীশ মালহোত্রার আয়োজিত ওই তারকাখচিত অনুষ্ঠানে তারা হাত ধরে প্রবেশ করেন। দীর্ঘদিন ধরে তাদের বিচ্ছেদ নিয়ে চলা নানা গুঞ্জন ও জল্পনার এই উপস্থিতির মাধ্যমে অবসান ঘটেছে।

মুম্বইয়ের এই অনুষ্ঠানে অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর ও কাজলের মতো অনেক চেনা মুখ উপস্থিত ছিলেন। তবে সবার নজর কেড়েছিল অভিষেক ও ঐশ্বরিয়া জুটির রসায়ন ও উপস্থিতি। অনুষ্ঠানে অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি এবং ঐশ্বরিয়া সেজেছিলেন সোনালি পাড়ে লাল শাড়িতে। লাল গালিচায় দাঁড়িয়ে তারা একসঙ্গে ছবিও তোলেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারে দূরত্ব ও সাংসারিক দ্বন্দ্বের নানা খবর প্রকাশ পেয়েছিল। ঐশ্বরিয়া ও অভিষেক আলাদা থাকতে শুরু করায় এবং বিভিন্ন অনুষ্ঠানে একা অংশ নেওয়ায় তাদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছিল। এমনকি আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া তার নাম থেকে 'বচ্চন' পদবি বাদ দিয়েছিলেন এবং অভিষেকও আংটি ছাড়াই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।

এর আগে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাদের একসঙ্গে ক্যামেরার সামনে পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক এই দীপাবলি অনুষ্ঠানে একসঙ্গে ফ্রেমবন্দি হয়ে তারা সব জল্পনার জবাব দিয়েছেন। উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির আরাধিয়া বচ্চন নামের এক কন্যাসন্তান রয়েছে।

খুঁজুন