শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা টেইলরের পর বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান-পাহাড়

টেইলরের পর বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান-পাহাড়

স্পোর্টস ডেস্ক: শারজাহ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। ব্রেন্ডান টেইলরের পর ব্রায়ান বেনেটের শতকে ভর করে সব উইকেট হারিয়ে ৫০৪ রান সংগ্রহ করে দলটি। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ব্যাট করতে নেমে দৃঢ় সূচনা পেয়েছে আফগানিস্তান।

ম্যাচের প্রথম দিনে অভিজ্ঞ ব্যাটার টেইলর ১৩১ রান করার পর, দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক বেনেট। দলের পক্ষে ২০৬ বল মোকাবিলা করে ১২৮ রান করেন বেনেট, যাতে ছিল ১১টি চারের মার। এছাড়া ওয়েসলি মাধেভেরে ৫৪ রানের আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

জিম্বাবুয়ের বড় সংগ্রহ টপকাতে নেমে শুরুটা দারুণ হয়েছে আফগানিস্তানের। দিন শেষে তাদের সংগ্রহ এক উইকেটে ১১৩ রান, যা প্রতিপক্ষের চেয়ে এখনো ৩৯১ রানে পিছিয়ে রয়েছে। দলীয় ইনিংসে সেদিকউল্লাহ আটাল ৫৫ রান এবং অভিষিক্ত রাহমানউল্লাহ ৫০ রানে অপরাজিত আছেন।

আফগান ইনিংসে একমাত্র উইকেট শিকার করেছেন জিম্বাবুয়ের বোলার নিউম্যান নিয়ামুরি। উইকেটের পতন ঘটার পর আটাল ও রাহমানউল্লাহ দায়িত্বশীল ব্যাটিং করে দিন পার করে দেন। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা পাঁচশ ছাড়ানো রানের পাহাড়ে চাপা পড়া আফগানিস্তান এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রয়েছে।

খুঁজুন