আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে নির্মাণ কাজের ওপর সরকারিভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
জামালপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের সূত্র অনুযায়ী, ৮টি জেলার মোট ৬৪ জন ভিডিপি সদস্য বিনামূল্যে ২ মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ঠাকুরগাঁও, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং আয়োজক জেলা জামালপুরের যুবকরা রাজমিস্ত্রির কাজ, রড বাইন্ডিং ও শাটারিংয়ের ওপর এই প্রশিক্ষণ নিয়েছেন।
ভিডিপি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ১৭ জন রাজমিস্ত্রির কাজ, ২০ জন রড বাইন্ডিং এবং ২৭ জন শাটারিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।
আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীর বাহার শাহাদাত হোসেন বাসস’কে জানান, শুধুমাত্র ভিডিপি সদস্যরা বিদেশে চাকরির জন্য এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, প্রশিক্ষণ শেষে তারা যেন সরকারি ব্যবস্থাপনায় কেবল বিমান ভাড়া দিয়ে বিদেশে চাকরির সুযোগ পান, সেই ব্যবস্থা থাকা উচিত। বিমান ভাড়া জোগাড়ে অক্ষমদের ক্ষেত্রে আনসার ও ভিডিপি ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বিদেশে দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে এবং প্রথম ব্যাচে ৬৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।
বিদেশে চাকরির জন্য জামালপুরে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ
বিদেশে চাকরির জন্য জামালপুরে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে নির্মাণ কাজের ওপর সরকারিভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জামালপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের সূত্র অনুযায়ী, ৮টি জেলার মোট ৬৪ জন ভিডিপি সদস্য বিনামূল্যে ২ মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঠাকুরগাঁও, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং আয়োজক জেলা জামালপুরের যুবকরা রাজমিস্ত্রির কাজ, রড বাইন্ডিং ও শাটারিংয়ের ওপর
এই প্রশিক্ষণ নিয়েছেন। ভিডিপি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ১৭ জন রাজমিস্ত্রির কাজ, ২০ জন রড বাইন্ডিং এবং ২৭ জন শাটারিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীর বাহার শাহাদাত হোসেন বাসস’কে জানান, শুধুমাত্র ভিডিপি সদস্যরা বিদেশে চাকরির জন্য এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে তারা যেন সরকারি ব্যবস্থাপনায় কেবল বিমান ভাড়া
দিয়ে বিদেশে চাকরির সুযোগ পান, সেই ব্যবস্থা থাকা উচিত। বিমান ভাড়া জোগাড়ে অক্ষমদের ক্ষেত্রে আনসার ও ভিডিপি ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, বিদেশে দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে এবং প্রথম ব্যাচে ৬৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত