সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও'র নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ নিউইয়র্কে সোমবার মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা খুলনায় অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান
দেশের খবর বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের

বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের

বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি) কে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

আজ ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি) এর উচ্চপর্যায়ের একটি (আইনগত) প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 সাক্ষাতে অ্যাটর্নি জেনারেল তার পক্ষ থেকে সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের মি. ডেভিড টাউনসেন্ডের নেতৃত্বে আইএসিসিসি প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস লুইস বেইনন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সিনিয়র ইনভেস্টিগেটর মি. অ্যালেক্স হোড, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যানালিস্ট মি. রাইহান রহমান ও সিঙ্গাপুরের একজন আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার বিশেষজ্ঞ।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই সাক্ষাতে বাংলাদেশের বাইরে থাকা সম্পদ ও পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান আইনগত চ্যালেঞ্জ এবং সে সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্ভাব্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আইএসিসিসি'র প্রতিনিধিদল আন্তর্জাতিকভাবে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে বিদ্যমান আইনগত প্রতিবন্ধকতা দূরীকরণে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করেন। 

অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার এবং তা দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

খুঁজুন