রুফটপ সোলার বিদ্যুৎ সাশ্রয়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মীরা ।
তারা বলেন, রুফটপ সোলারের সম্প্রসারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব প্রতিষ্ঠানের আওতাধীন সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, মার্কেটসহ বিভিন্ন স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে।.
আজ বুধবার রাজশাহী নগরীর এসকে ফুড ওয়ার্ল্ডের সম্মেলন কক্ষে ‘লোকাল গভর্নমেন্ট অ্যাকশন অন রুফটপ সোলার’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর লক্ষ্যে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সংগঠন পরিবর্তন, ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অব ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা সম্প্রসারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রুফটপ সোলারের সম্ভাবনা সম্প্রসারণ, প্রয়োজনীয় পদক্ষেপ এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রাজশাহী জেলা শাখা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দিল সেতারা চুনি, বীর মুক্তিযোদ্ধা তাইবুর রহমান এবং পরিবর্তনের পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ রিপন বক্তৃতা করেন।
এ ছাড়া বক্তব্য দেন, পরিবর্তনের কো-অর্ডিনেটর ও ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর হাসিবুল হাসান এবং ক্যাম্পেইন সহকারি রনি রায়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিপুল সংখ্যক বাড়িঘর, সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাময় ক্ষেত্র। এসব ছাদ পরিকল্পিতভাবে ব্যবহার করা হলে নতুন জমি অধিগ্রহণ বা অতিরিক্ত ভূমি ব্যবহারের প্রয়োজন ছাড়াই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হবে।
তারা আরও বলেন, নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, সম্ভাবনাময় ভবন চিহ্নিতকরণ এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় গড়ে তোলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজশাহী নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাময় সম্পদ হিসেবে বিবেচনা করে ধীরে ধীরে রুফটপ সোলারের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন স্থাপনাগুলোতে রুফটপ সোলার স্থাপনের সম্ভাব্যতা যাচাই, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রুফটপ সোলার
বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রুফটপ সোলার
রুফটপ সোলার বিদ্যুৎ সাশ্রয়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মীরা । তারা বলেন, রুফটপ সোলারের সম্প্রসারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব প্রতিষ্ঠানের আওতাধীন সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, মার্কেটসহ বিভিন্ন স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে।. আজ বুধবার রাজশাহী নগরীর এসকে ফুড ওয়ার্ল্ডের সম্মেলন কক্ষে ‘লোকাল গভর্নমেন্ট অ্যাকশন অন রুফটপ সোলার’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর লক্ষ্যে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সংগঠন পরিবর্তন, ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অব ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য
জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা সম্প্রসারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কর্মসূচিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রুফটপ সোলারের সম্ভাবনা সম্প্রসারণ, প্রয়োজনীয় পদক্ষেপ এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রাজশাহী জেলা শাখা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দিল সেতারা চুনি, বীর মুক্তিযোদ্ধা তাইবুর রহমান এবং পরিবর্তনের পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ রিপন বক্তৃতা করেন। এ ছাড়া বক্তব্য দেন, পরিবর্তনের কো-অর্ডিনেটর ও ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর হাসিবুল হাসান এবং ক্যাম্পেইন সহকারি রনি রায়। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের বিপুল সংখ্যক বাড়িঘর, সরকারি ভবন,
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাময় ক্ষেত্র। এসব ছাদ পরিকল্পিতভাবে ব্যবহার করা হলে নতুন জমি অধিগ্রহণ বা অতিরিক্ত ভূমি ব্যবহারের প্রয়োজন ছাড়াই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হবে। তারা আরও বলেন, নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, সম্ভাবনাময় ভবন চিহ্নিতকরণ এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় গড়ে তোলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজশাহী নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাময় সম্পদ হিসেবে বিবেচনা করে ধীরে ধীরে রুফটপ সোলারের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন স্থাপনাগুলোতে রুফটপ সোলার স্থাপনের সম্ভাব্যতা যাচাই, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত