মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বিএনপি নেতার শারদীয় শুভেচ্ছা বিনিময়

বিএনপি নেতার শারদীয় শুভেচ্ছা বিনিময়

 লালমনিরহাট প্রতিনিধি :

সম্প্রীতির বন্ধনে লালমনিরহাট জেলা সদরের চার্চ অব গড চত্বরে শারদীয় দূর্গাপাজা উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক সফল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র আহবানে হিন্দু জনগোষ্ঠীর ( সনাতনী) হাজার হাজার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আফজাল হোসেন,একেএম মুমিনুল হক সাবেক উপজেলা চেয়ারম্যান , আব্দুস ছালাম কাউন্সিলর।  

জেলা হিন্দু কল্যাণ ফ্রন্টের সভাপতি হীরালাল ঈশোর,শিবেন্দ্র কার্জী শিবু ও পৌর কমিটির আহবায়ক প্রদ্যুত পাল।  তাছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, হীরা লাল রায় পূজা উদযাপন পরিষদ।

শুভেচ্ছা বিনিময় শেষে সনাতনীদের মাঝে খাবার সহ একটি করে ছাতা উপহার প্রদান করেন।  এ সময় উপস্থিত সকলের মাঝে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খুঁজুন