বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ
দেশের খবর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের মৎস অবমুক্তকরণ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের মৎস অবমুক্তকরণ

তারিকুজ্জামান মোল্লা (কচুয়া)

বাগেরহাট জেলার কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে চলছে সপ্তাহব্যাপী কার্যক্রম। এর ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে খালে মৎস্য অবমুক্ত করন কর্মসূচি ছিল। 
বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে কচুয়ার বিষখালী নতুন খালে মাছের পোনা অবমুক্ত করেন কচুয়া উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মোঃ রানা দিদার,উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সহ ছাত্রদলের অন্যান্য নেতা ও কর্মীরা।
এ সময় রানা দিদার বলেন, মিষ্টি পানির মাছগুলো আমাদের জলাশয় থেকে অনেকটাই বিলুপ্তির পথে। তাই আমরা মৎস্য সংরক্ষণের জন্য আজকে এই মৎস্য অবমুক্ত করণ কর্মসূচি গ্রহণ করেছি যাতে আবারও খাল-বিল মাছে পরিপূর্ণ হতে পারে। 

বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আরো কার্যক্রম চলছে , রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি এর মধ্যে অন্যতম। 
উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু বর্তমানে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই মৎস্য অবতীকরণ কর্মসূচি। 
জানা যায়, বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম সপ্তাহব্যাপী চলমান থাকবে।

খুঁজুন