বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
এছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশীদ মামুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আকতার, জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মো. নাসের খান, জেলা বিএনপি’র সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম প্রমুখ।
জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আকতার বাসস’কে জানান, বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলায় তিন দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।
তিনি জানান, দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল বুধবার সকালে জেলা মৎস্যজীবি দলের আয়োজনে আসামবস্তী নারিকেল বাগান এলাকায় কাপ্তাই লেকে মৎস্য অবমুক্তকরণ, বেলা ১২টায় জেলা কৃষকদলের আয়োজনে শহরের বড়াদম লাভ পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং সন্ধ্যা ৭টায় জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা জাসাসের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির ১০টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশীদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, জেলা
বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আকতার, জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মো. নাসের খান, জেলা বিএনপি’র সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম প্রমুখ। জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আকতার বাসস’কে জানান, বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলায় তিন দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। তিনি জানান, দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল বুধবার সকালে জেলা মৎস্যজীবি দলের আয়োজনে আসামবস্তী নারিকেল বাগান এলাকায় কাপ্তাই লেকে মৎস্য অবমুক্তকরণ, বেলা ১২টায় জেলা কৃষকদলের আয়োজনে শহরের বড়াদম লাভ পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং সন্ধ্যা ৭টায় জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা জাসাসের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির ১০টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত