বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আজ থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে নেতা-কর্মীরা শহরের কারবালা কবরস্থানে দলের প্রয়াত নেতা-কর্মীদের কবর জিয়ারত করেন।
পরে দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতাদের কবরেও শ্রদ্ধা জানানো হয়।
কবর জিয়ারতে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ৫ দিনের কর্মসূচি
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ৫ দিনের কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আজ থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে নেতা-কর্মীরা শহরের কারবালা কবরস্থানে দলের প্রয়াত নেতা-কর্মীদের কবর
জিয়ারত করেন। পরে দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতাদের কবরেও শ্রদ্ধা জানানো হয়। কবর জিয়ারতে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ
সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত