মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বিজিবি সদস্যর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

বিজিবি সদস্যর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


বিজিবি'র এক সদস্যর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার।

জয়পুরহাটে এক বিজিবি সদস্যের ‘গুলিবিদ্ধ’ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

নিহত বিজিবি সদস্য নেপাল দাস (৩৫), জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। সে ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।

জেলার গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, হত বৃহস্পতিবার ১৭ নভেম্বর রাতে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনস্থ পাঁচবিবি বিশেষ ক্যাম্পে দায়িত্বরত সদস্য নেপাল দাস গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখেন বিজিবি’র অন্যান্য সদস্যরা। পরে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিপাহী নেপালকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার ১৮ নভেম্বর সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক সাংবাদিকদের জানান, নেপাল দাসের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। মৃতদেহের ডান পিঠ ও হাতে গুলির চিহ্ন পাওয়া গেছে। 

এবিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে বিজিবি’র পাহাড়ায় নেপালের মৃতদেহ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। 

এর বেশী কোন তথ্যই দিতে নারাজ বিজিবি বা পুলিশ প্রশাসন। তার শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলেও পুলিশ সুত্র জানায়।

খুঁজুন