সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর বিরল প্রজাতির ম্যাকাও পাখিটিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে

বিরল প্রজাতির ম্যাকাও পাখিটিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে

অনলাইন ডেস্কঃ

                  ঝড়ে উড়ে আসা গ্রিন উইং ম্যাকাও পাখিটিকে আজ অবমুক্ত করা হয়েছে  গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

এর আগে অবমুক্তির জন্য আজ কর্তৃপক্ষের কাছে পাখিটিকে  হস্তান্তর করা হয়।

গত বৃহস্পতিবার বিকালে সাভার উপজেলার নয়ারহাটের চকলর গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, পাখিটি সিটিস অ্যাপেনডিক্স-এক ভুক্ত। ঝড়ের মধ্যে আহতাবস্থায় পাখিটিকে পাওয়া গিয়েছিল। পরে তা স্থানীয় হাবিবুর রহমান মেম্বারের হেফাজতে ছিল।

“পোষা পাখি ব্যবস্থাপনা, ২০২০-এর আলোকে এ ধরনের পাখি আমদানির ক্ষেত্রে বনবিভাগ এনওসি দেয় না। কিন্তু প্রাণিটি কোথা থেকে সাভারে উড়ে এলো খতিয়ে দেখা হচ্ছে।“  

আজ শনিবার দুপুরে পাখিটির চিকিৎসা ও প্রতিপালনের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে সাফারি পার্কের পরিদর্শক গণমাধ্যমকে অবহিত করেন।

খুঁজুন