রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস বিশ্বব্যাংকের সামনে আনন্দ সমাবেশ করবে আওয়ামী লীগ

বিশ্বব্যাংকের সামনে আনন্দ সমাবেশ করবে আওয়ামী লীগ

পদ্মা সেতু উদ্বোধনের দিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের আনন্দ সমাবেশের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আগামী ২৪ জুন বিকেল ৩টায় এ আনন্দ সমাবেশ হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, ২৫ জুন সকাল ১০টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনকালে ২৪ জুন বিকেল ৩টা (যুক্তরাষ্ট্র সময়) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের আনন্দ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। আনন্দ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সকল অঙ্গসংগঠন ও আওয়ামী লীগ সমর্থিত সকল প্রবাসীর যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল ও সার্থক করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।

উল্লেখ্য, ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রী ও তার সরকার এবং তার পরিবারের সদস্যদের নামে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রতিবাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক হাজারের বেশি নেতাকর্মী নিয়ে ২০১২ সালের ১১ জুন বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ ও অবরোধ করে ইতিহাসে সৃষ্টি করে, যা পরবর্তীতে প্রধানমন্ত্রী এক বক্তৃতায় উল্লেখ করেন।

খুঁজুন