সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর বিতর্কিত মুক্তিযোদ্ধা নাজু মাষ্টারের সনদ বাতিলের আবেদন মুক্তিযোদ্ধাদের

বিতর্কিত মুক্তিযোদ্ধা নাজু মাষ্টারের সনদ বাতিলের আবেদন মুক্তিযোদ্ধাদের

 লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ 

জেলার পাটগ্রাম উপজেলার বাসিন্দা আনোয়ারুল ইসলাম নাজু মাষ্টারের  নামে লাল মুক্তি বার্তা বাতিলের দাবি তুলে তার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবি তোলেন প্রকৃত মুক্তিযোদ্ধাগণ।  

অভিযোগ সূত্রে জানাগেছে তার বিরুদ্ধে আনিত অভিযোগে উল্লেখ করা হয়েছে তিনি পাকবাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তি করতেন। মুক্তিযোদ্ধাগন আরও জানান,যখন পাকবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাকামী বিপ্লবী মুক্তিযোদ্ধাগণ মুক্তি যুদ্ধে জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন ঠিক তখনই উক্ত নাজু মাষ্টার বগুড়ায় তার এক ভাইয়ের কাছে চলে যান।  তিনি  পাকবাহিনীর পিচ কমিটির সদস্য ছিলেন।  স্বাধীনতা পরবর্তীতে তিনিও পাটগ্রামে স্ব পরিবারে অবস্থান নেন। 

অভিযোগের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট তদন্ত ভর আসলে, সরেজমিনে তদন্ত করে ইউএনও সাইফুর রহমান জানান,তদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক বরাবর পাটানোর  কথা বলেন।

খুঁজুন