রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত বকশীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

বকশীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: 

জামালপুরের বকশীগঞ্জে মাদকের মামলায় যাবজ্জীবন সহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলো বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া গ্রামের আবু বক্করের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাশেদুজ্জামান রনি (৩৫) ও ঘাসিরপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ইদু মিয়া (৪৮)। 

বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া এলাকার আবু বক্করের ছেলে রাশেদুজ্জামান রনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১১ সালে ঢাকার সবুজবাগ থানায় একটি ও ২০১৫ সালে যাত্রবাড়ি থানায় একটি মাদক মামলা হয়। দুই মামলায় রনির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালীন থেকেই রনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অপরদিকে উপজেলার ঘাসিরপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে ইদু মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে বকশীগঞ্জ থানায় মাদকের মামলা হয়। মামলায় ইদু সরকারকে দুই বছরের কারাদন্ডাদেশ দেন আদালত। এরপর থেকে তিনিও পলাতক ছিলেন। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার রাতে বকশীগঞ্জ থানার এ এস আই মাহফুজের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

খুঁজুন