সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

বঙ্গোপসাগরের আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে মঙ্গলবার রাতে চারটি ভূমিকম্প হয়েছে। প্রতিটি ভূকম্পের মাত্রা ছিল চারের ওপর। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে। সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরের সেই কম্পনের মাত্রা ছিল ৫।

এরপর কাছাকাছি এলাকায় ৫, ৪.৯, ও ৪.৬ মাত্রার আরও তিনটি ভূমিকম্প হয়েছে। দেড় ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া ১১টার দিকে। আগের দিন নিকোবর আইল্যান্ডে ৬.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়। তবে ইন্দোনেশিয়ার ওই অঞ্চলেও সুনামির সতর্কতা নেই। তবে এসব ভূমিকম্পে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে বুধবার রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক সাত। রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে।

খুঁজুন