রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বন্যা মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আজ রবিবার অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বন্যায় মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার পানি নামার সময় দেশের অন্য এলাকাও প্লাবিত হতে পারে। সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদেরকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জীবনমানও স্বাভাবিক রাখতে হবে। এসময় বন্যাদুর্গত এলাকাগুলোতে বিশেষ নজর দিতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

খুঁজুন