ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এসব ডিসপ্লে উদ্ধার করে। শনিবার দুপুরে ২৫ ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।
সংবাদ সম্মেলনে জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র মুকুন্দপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় গতকাল বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় একটি জঙ্গলের ভেতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫ পিস ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
অধিনায়ক জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধার ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারের পাচাররোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলেও জানান বিজিবি অধিনায়ক।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এসব ডিসপ্লে উদ্ধার করে। শনিবার দুপুরে ২৫ ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ। সংবাদ সম্মেলনে জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র মুকুন্দপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় গতকাল বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় একটি জঙ্গলের ভেতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫
পিস ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। অধিনায়ক জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধার ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারের পাচাররোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলেও জানান বিজিবি অধিনায়ক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত