শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গ্রিসের ঐতিহাসিক এথেন্সে ভবন ধসে নিখোঁজ ৬ • সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল • ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে নারী নিহত • সিকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প: হোয়াইট হাউস • ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান • টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত • ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত • বগুড়ায় বিসিকের ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু • নির্বাচনের আগে ব্রাজিলে স্পোর্টস বেটিং নিষিদ্ধ করলেন লুলা • ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান
দেশের খবর ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 জেলার সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার ভোর রাতে জেলার সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত নামিম খাঁ জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব খাঁ একই এলাকার কিসমত খাঁর ছেলে। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাসসকে জানান, আজ শনিবার ভোর রাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়া গাড়িটি  শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন