শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান • লক্ষ্মীপুরে ৭৬ হাজার শিশুকে দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা • বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন • ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৩১ • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা • জনবল ও কাঁচামাল সঙ্কটে জর্জরিত সৈয়দপুর রেল কারখানা • রাজশাহীতে ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ অনুষ্ঠিত • আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
দেশের খবর ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান

ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান

হুমায়ুন কবির

ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ফ্রেমওয়ার্কের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েইরার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক ও এর গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তারা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্বের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকে তারা নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং উভয় দেশের জনগণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

খুঁজুন