শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

জেলায় ৯০ কেজি গাঁজাসহ আঞ্চলিক মাদক চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য মো. রুহুল হাওলাদার (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে বরিশাল নগরীর রসুলপুর বরফকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. রুহুল হাওলাদার বরিশাল নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আজ শনিবার দুপুর ১২ টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড় টার দিকে নগরীর রসুলপুর বরফকলের সামনের সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপে বিশেষ ভাবে তৈরি গোপন চেম্বারে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০ টি পলিথিনের পোটলায় বাধাঁ অবস্থায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানের সময় মো. সিরাজ মিয়া ও মো. পলাশ হাওলাদার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো জানায়, কুমিল্লা থেকে অভিনব কায়দায় এ গাঁজা বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হত।

খুঁজুন