সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর বরিশালে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

বরিশালে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - মাহেনুর বেগম (৫০) ও নাসরিন বেগম (২৫)। মাহেনুর বেগম মা‌ঝেরচর এলাকার সালাম হাওলাদা‌রের স্ত্রী ও নাসরিন বেগম তার মেয়ে।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলেও জানান তিনি।

খুঁজুন