বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন
দেশের খবর বুড়িমারী হত্যাকান্ড: আত্মসমর্পণ করতে এসে ৩৮ আসামী কারাগারে

বুড়িমারী হত্যাকান্ড: আত্মসমর্পণ করতে এসে ৩৮ আসামী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক সাহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা মামলার ৩৮ পলাতক আসামি আত্মসমর্পণ করেছেন।

বুধবার, ১১ মে বিকেলে জ্যেষ্ঠ বিচারিক আমলি আদালত-৩ এর বিচারক জয়নাল আবেদীন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের কোর্ট পুলিশ পরিদর্শক মো. মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, জুয়েল হত্যা মামলায় পলাতক ৩৮ আসামি আত্মসমর্পণ করতে আদালতে আসেন। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, জুয়েল হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে হামলার পৃথক মামলায় এজাহারভুক্ত ৩৮ আসামি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। অনেকেই বেশ কিছু দিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বুধবার সকালে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে এলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী ফিরোজ হায়দার লাভলু বলেন, জামিন পেতে জেলা জজ আদালতে আমরা আপিল করব। এর মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন আরও ১২ জন। তাদের মধ্যে জামিনে রয়েছেন অনেকেই।

প্রসঙ্গত, গত ২০২০ সালের ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাশকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

খুঁজুন