মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল

‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল

‎মাভাবিপ্রবি প্রতিনিধি‎ :

‎রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর চাপা দিয়ে নৃশংস হত্যা, খুলনায় যুবদল কর্মী মাহবুবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডসহ দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে মাভাবিপ্রবি ছাত্রদল কর্তৃক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎

‎আজ শনিবার (১২ জুলাই)  বিকাল ৪:০০ ঘটিকায় হল চত্ত্বরে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

‎

‎এসময় পদার্থবিজ্ঞান বিভাগের  ছাত্রদল নেতা মোহাম্মদ আদনান বলেন, "এই হত্যাকাণ্ডগুলো আমাদের সমাজের নৈতিকতা ও মানবাধিকারের প্রতি গভীর আঘাত। আমরা, মাভাবিপ্রবি ছাত্রদল এই বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।"

‎

‎ প্রতিবাদ সমাবেশের এক পর্যায়ে  ছাত্রদলের পক্ষ থেকে ফাহিম মুবিন আকিব নিম্নলিখিত দাবিগুলো পেশ করেন:

‎

‎সুষ্ঠু তদন্ত ও শাস্তি: সোহাগ ও মাহবুব হত্যাকাণ্ডের দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

‎

‎আইনশৃঙ্খলার উন্নতি: দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

‎

‎নিরাপদ সমাজ গঠন: সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ।

‎

‎সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী  সাইদুল ইসলাম সোহাগ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।

খুঁজুন