দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের শিল্পের উন্নয়ন ও বিকাশে নীতিগত পর্যায় থেকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। এ শিল্পের প্রতি খুব দ্রুত ও তীব্র মনোযোগ দেওয়া প্রয়োজন। তা না হলে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ শিল্প ধীরে ধীরে নষ্টের দিকে চলে যেতে পারে।
আজ বিকালে বিসিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ব্রিটিশদের আগমন, স্টিম ইঞ্জিন ও বিদ্যুৎ আবিষ্কারের আগে বাংলাদেশের অর্থনীতি মূলত কুটির শিল্পনির্ভর ছিল। সেই কুটির শিল্পেরই আধুনিক নাম স্মল ইন্ডাস্ট্রি। পূর্বপুরুষরা যে অর্থনীতি নির্মাণ করেছিলেন এবং যার ওপর তাদের জীবন-জীবিকা নির্ভর করত, তা কোনো খেলনা বিষয় নয়।
তিনি বলেন, একটি জেলায় বিসিক নগরী থাকলে এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তবে তিনি বলেন, বিসিক নগরীগুলো যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল, অনেক জেলা শহরে তার প্রতি যথাযথ নজর দেওয়া হয়নি। অবহেলা ও সুষ্ঠু নজরদারির অভাবে অনেক সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আরও প্রতিষ্ঠান ও কলকারখানা গড়ে তোলার সুযোগ থাকলেও সেভাবে নজর দেওয়া হচ্ছে না।
চামড়া ও চামড়াজাত পণ্যের মেলার আয়োজন করায় বিসিককে ধন্যবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট। মানুষের পায়ের জুতা তৈরিও একসময় স্বয়ংসম্পূর্ণ গ্রামের মধ্যেই সম্পন্ন হতো। তবে সেই ঐতিহ্যগুলো এখন হারিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে হলে কুটির শিল্পের দিকে মনোযোগ দিতে হবে। এ শিল্পের বিকাশে নীতিগত পর্যায় থেকে নজর দিতে হবে।
চামড়া ও চামড়াজাত পণ্যের বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জাহাজ তৈরিসহ হালকা প্রকৌশল শিল্পেও চামড়াজাত পণ্যের প্রয়োজন রয়েছে। তাই এ শিল্পের প্রতি গুরুত্ব দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু চামড়া প্রক্রিয়াজাতকরণ নয়, উন্নতমানের জুতা তৈরির কারখানাও বাড়াতে হবে। দেশে কয়েকটি ভালো এবং শতভাগ রপ্তানিমুখী জুতার কারখানা রয়েছে। এগুলো আরও বাড়ানো প্রয়োজন। মানুষের পরিধেয় সামগ্রীর চাহিদা কখনো শেষ হবে না এবং বিশ্বব্যাপী এ চাহিদা থাকবে।
তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। কুটির শিল্পকে কীভাবে আবার গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরে রুহুল কবির রিজভী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
চামড়া শিল্পের উন্নয়নে নীতিগতভাবে নজর দেওয়ার আহ্বান
চামড়া শিল্পের উন্নয়নে নীতিগতভাবে নজর দেওয়ার আহ্বান
দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের শিল্পের উন্নয়ন ও বিকাশে নীতিগত পর্যায় থেকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। এ শিল্পের প্রতি খুব দ্রুত ও তীব্র মনোযোগ দেওয়া প্রয়োজন। তা না হলে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ শিল্প ধীরে ধীরে নষ্টের দিকে চলে যেতে পারে। আজ বিকালে বিসিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ব্রিটিশদের আগমন, স্টিম ইঞ্জিন ও বিদ্যুৎ আবিষ্কারের আগে বাংলাদেশের অর্থনীতি মূলত কুটির শিল্পনির্ভর ছিল। সেই কুটির শিল্পেরই আধুনিক নাম স্মল ইন্ডাস্ট্রি। পূর্বপুরুষরা যে অর্থনীতি নির্মাণ করেছিলেন এবং যার ওপর তাদের জীবন-জীবিকা নির্ভর করত, তা কোনো খেলনা বিষয় নয়। তিনি
বলেন, একটি জেলায় বিসিক নগরী থাকলে এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তবে তিনি বলেন, বিসিক নগরীগুলো যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল, অনেক জেলা শহরে তার প্রতি যথাযথ নজর দেওয়া হয়নি। অবহেলা ও সুষ্ঠু নজরদারির অভাবে অনেক সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আরও প্রতিষ্ঠান ও কলকারখানা গড়ে তোলার সুযোগ থাকলেও সেভাবে নজর দেওয়া হচ্ছে না। চামড়া ও চামড়াজাত পণ্যের মেলার আয়োজন করায় বিসিককে ধন্যবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট। মানুষের পায়ের জুতা তৈরিও একসময় স্বয়ংসম্পূর্ণ গ্রামের মধ্যেই সম্পন্ন হতো। তবে সেই ঐতিহ্যগুলো এখন হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে হলে কুটির শিল্পের দিকে মনোযোগ দিতে হবে। এ শিল্পের বিকাশে নীতিগত পর্যায় থেকে নজর দিতে হবে। চামড়া ও চামড়াজাত পণ্যের বহুমুখী ব্যবহারের
কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জাহাজ তৈরিসহ হালকা প্রকৌশল শিল্পেও চামড়াজাত পণ্যের প্রয়োজন রয়েছে। তাই এ শিল্পের প্রতি গুরুত্ব দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু চামড়া প্রক্রিয়াজাতকরণ নয়, উন্নতমানের জুতা তৈরির কারখানাও বাড়াতে হবে। দেশে কয়েকটি ভালো এবং শতভাগ রপ্তানিমুখী জুতার কারখানা রয়েছে। এগুলো আরও বাড়ানো প্রয়োজন। মানুষের পরিধেয় সামগ্রীর চাহিদা কখনো শেষ হবে না এবং বিশ্বব্যাপী এ চাহিদা থাকবে। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। কুটির শিল্পকে কীভাবে আবার গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে রুহুল কবির রিজভী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত