সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত ও আহত ৪

চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত ও আহত ৪

বিলাইছড়ি ( রাঙ্গামাটি)  প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিলাইছড়ির ৩ নং ফারুয়া ইউনিয়নে  চান্দের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের মৃত্যু ও ৪ জন গুরুতর আহত।

শুক্রবার ৮ এপ্রিল, নিহত ব্যক্তির নাম  শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা (৫৫)।  পিতা সেনাপু তঞ্চঙ্গ্যা। তিনি তাংকইতাং গ্রামের ৮ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন, ১। তালেম মুনি তঞ্চঙ্গ্যা, পিতা ভাঙ্গোমুনি তঞ্চঙ্গ্যা। ২।সুশীলো তঞ্চঙ্গ্যা, পিতা  কানংগ তঞ্চঙ্গ্যা। ৩। ক্যপতি মার্মা, পিতাঃ কালা কুমার মার্মা। ৪। রিপন তঞ্চঙ্গ্যা, পিতাঃ কিনাঙ্গ  কুমার তঞ্চঙ্গ্যা। এরা সবাই তাংকইতাং এলাকার বাসিন্দা  বলে জানা যায়। 

দুর্ঘটনায় গুরতর আহত ব্যক্তিদের স্থানীয়দের সহযোগিতায় সরাসরি চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করা হলে তার মধ্যে ১ জনের আবস্থা আশঙ্কা জনক বলেও জানা যায়। অন্যরা  সবাই সুস্থ রয়েছেন বলেও জানা যায়। 

৩ নং ফারুয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শুনে তিনি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে ছুটে যান।

তক্তানালা গ্রামের বাসিন্দা ,রঞ্জন তঞ্চঙ্গ্যা ও ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা জানান ,কালাম নামে এক বিস্কুট কোম্পানির মালবাহী  গাড়িটি ফারুয়া বাজার এলাকা হতে তাংকইতাং যাওয়ার পথে তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সু- উচ্চ পাড়ার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে  গাড়িটি হঠাৎ   উল্টালে  এই দুর্ঘটনা ঘটে।

খুঁজুন