মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ছাত্রলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

ছাত্রলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জের ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন হত্যা মামলার পলাতক প্রধান আসামি দেলোয়ারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকেলে র‌্যাব ১১'র মিডিয়া কর্মকর্তা রিজওয়ান সাঈদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

গ্রেফতারকৃতরা হলো, শ্রমিক লীগের নেতা দেলোয়ার তার সহযোগি সজিব মিয়া ও রুবেল হোসেন। তাদের সকলের বাড়ি রূপগঞ্জ উপজেলায়।

র‌্যাব জানায়, রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে গত বুধবার (২১ সেস্পেম্বর) রাতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে যুবলীগকর্মী রাকিবকে হত্যা করে। পরে নিহতের বোন আখি আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই হত্যাকারীরা আত্মগোপন করে। র‌্যাব মামলার আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরধারী শুরু করে।

র‌্যাব ১১'র মিডিয়া কর্মকর্তা রিজওয়ান সাঈদ জানান, শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সহ তিনজানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পাশাপাশি হত্যাকান্ডে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

খুঁজুন