রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বিবৃতি

ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বিবৃতি

রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিল করেছে। এরই মধ্যে তাদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।শনিবার এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু–এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ বলছে, ছাত্রলীগ ও সমভাবাপন্ন সংগঠনগুলো এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। এসব দুর্বৃত্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে।

সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দর এলাকায় বিক্ষোভ–মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ–মিছিলটি করা হয়। বিক্ষোভ-মিছিলের একটি ভিডিও ফুটেজে উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়াকে নেতৃত্ব দিতে দেখা যায়।

খুঁজুন