মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের মাদক সম্রাট ইউপি সদস্য বজলুর গ্রেপ্তার

চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের মাদক সম্রাট ইউপি সদস্য বজলুর গ্রেপ্তার

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের মাদক সম্রাট হিসেবে পরিচিত ইউপি সদস্য বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে তাকে পূর্বগ্রাম থেকে র‌্যাব-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। 

র‌্যাব–১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে র‌্যাবের উপর হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। 

বজলুর রহমান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ড এলাকার নাদের বক্সের ছেলে। পুলিশের হিসাবে তিনি হত্যাসহ অন্তত ১০টি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পুলিশ ও র‌্যাবের ওপর হামলার অভিযোগও রয়েছে। স্থানীয়ভাবে তাকে চনপাড়া পুসর্বাসন কেন্দ্রের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তিনি।

খুঁজুন