মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রংপুরে দশ গ্রামের মানুষের ভরসা ৩৫ বছরের জরাজীর্ণ সেতু হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে দক্ষ জনবল তৈরিতে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের গুরুত্বারোপ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০ দেশে চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৭ নিউজিল্যান্ডের সংস্থাগুলো শিশু অপহরণের ঘটনায় সতর্ক সংকেত উপেক্ষা করেছিল সৌদি আরবে হুথিদের হামলায় আহত ১৩ লিথুয়ানিয়ার আকাশে ঢুকে পড়া ড্রোন গুলি করে ভূপাতিত করল ন্যাটো ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন বিসিএস কৃষি ক্যাডারের ২৯ কর্মকর্তা
আইন আদালত চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৭

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৭

চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৩৫৭ জন এবং মাদক মামলায় ১৬০ জন রয়েছেন।

সোমবার চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুুস চৌধুরী জানান, নিয়মিত মামলায় গ্রেফতার ৩৫৭ জনের মধ্যে পূর্ববর্তী মামলায় ৬০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৭ জন, পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন। এছাড়া নিয়মিত মামলায় ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪৬ জন মাদক ব্যবসায়ী (যারা নিয়মিত ও অন্যান্য মামলায় অন্তর্ভূক্ত), ৩ জন মাদকবহনকারী এবং ১৫৭ জন মাদকসেবী রয়েছেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩১ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে ১২ হাজার ৪০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, ৩৭৪ লিটার চোলাইমদ, ৪ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

খুঁজুন