বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা জিগাতলায় হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালকে ১ লাখ টাকা জরিমানা হাটহাজারীতে সিএনজি অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত বিদ্যুৎমন্ত্রী’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্র্নস পুনর্গঠন সংসদে আজ ১০টি স্থায়ী কমিটি গঠিত লুণ্ঠন-ধান্দাবাজির অর্থনীতি ছেড়ে উৎপাদনমুখী হওয়ার আহ্বান মাহবুব উল্লাহর অসদাচরণ, দুর্নীতি ও পালানোর অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
আইন আদালত চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার এবং খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকার ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নগরীর ২ নম্বর গেইটের নাসিরাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্তোরাঁটিতে ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছারপোকা পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের স্যাঁতসেঁতে মেঝে, ভাঙা টাইলস এবং একই ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।

এ ছাড়া পোড়া তেল সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। 

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে রেস্তোরাঁটির মালিকপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও পাঁচলাইশ থানা পুলিশ টিম সার্বিক সহযোগীতা করেন।

খুঁজুন