চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ উল্লাহ (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ এইচএসসি পরীক্ষার্থীসহ আরও আটজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত এরশাদ উল্লাহ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজ্জাকআলি চৌধুরী বাড়ির আলী হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে নিয়ে সিএনজি অটোরিকশাটি হাটহাজারীর দিকে যাচ্ছিল। চারিয়া বোর্ড স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা পাঁচ শিক্ষার্থী এবং প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, গুরুতর আহত সিএনজি চালক মো. এরশাদ উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিএনজি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাটহাজারীতে সিএনজি অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত
হাটহাজারীতে সিএনজি অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ উল্লাহ (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ এইচএসসি পরীক্ষার্থীসহ আরও আটজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এরশাদ উল্লাহ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজ্জাকআলি চৌধুরী বাড়ির আলী হোসেনের
ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে নিয়ে সিএনজি অটোরিকশাটি হাটহাজারীর দিকে যাচ্ছিল। চারিয়া বোর্ড স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা পাঁচ শিক্ষার্থী এবং প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়। অন্যদিকে, গুরুতর আহত সিএনজি চালক মো. এরশাদ উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিএনজি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত