চুয়াডাঙ্গায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ওলামা দলের সদস্য সচিব মাহবুবুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম মুকুটসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বাসস’কে বলেন, প্রতিটি উপজেলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হবে। আপনারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের হাতকে শক্তিশালী করবেন। এছাড়াও আমাদের আগামী দুই দিনের কর্মসূচিতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, সকাল থেকে জেলা জুড়ে বৃষ্টি হওয়ায় আজকের শোভাযাত্রা স্থগিত করা হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন
চুয়াডাঙ্গায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন
চুয়াডাঙ্গায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পতাকা উত্তোলন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ওলামা দলের সদস্য সচিব মাহবুবুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম মুকুটসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পতাকা
উত্তোলন শেষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বাসস’কে বলেন, প্রতিটি উপজেলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হবে। আপনারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের হাতকে শক্তিশালী করবেন। এছাড়াও আমাদের আগামী দুই দিনের কর্মসূচিতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, সকাল থেকে জেলা জুড়ে বৃষ্টি হওয়ায় আজকের শোভাযাত্রা স্থগিত করা হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত