রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত চুয়াডাঙ্গায় অপহৃত কিশোর রাজশাহীতে উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় অপহৃত কিশোর রাজশাহীতে উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গার দর্শনা থেকে অপহৃত কিশোরকে রাজশাহীতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

উদ্ধার হওয়া স্কুলছাত্রের নাম নাঈম উদ্দিন (১৪)। সে দর্শনার প্রতাপপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মো. গাফফারের ছেলে এবং মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি এই চক্রের মূলহোতা- মো. সুমন খাঁন (৩৭) ও সক্রিয় সদস্য মো. রুবেল শেখ (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়,  চলতি মাসের গত ২২ আগস্ট বেলা ১১টার দিকে বাড়ির সামনে পাকা রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় নাঈম। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে। তাকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন ২৩ আগস্ট সকালে অজ্ঞাত অপহরণকারীরা নাঈমের হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থার ছবি মোবাইলে পাঠিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পর দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহীর একটি আভিযানিক দল দ্রুত তদন্তে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে।

এরপর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড়ের ‘হোটেল নূর’ আবাসিকে অভিযান চালিয়ে অপহৃত শিশু নাঈমকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকেই গ্রেফতার করা হয় অপহরণ চক্রের মূলহোতা মো. সুমন খাঁনকে।

এর ধারাবাহিকতায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন ‘স্বর্ণপালী’ আবাসিক হোটেল এলাকায় অপর এক অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখান থেকে এই চক্রের সক্রিয় সদস্য মো. রুবেল শেখকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জনায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা এই চাঞ্চল্যকর অপহরণ ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খুঁজুন