বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
দেশের খবর ডাকাতির প্রস্তুতিকালে মালমাল সহ ৩ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে মালমাল সহ ৩ ডাকাত গ্রেফতার

পুলিশ সুপার, লালমনিরহাট মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জুয়েল চৌধুরী, সঙ্গীয় অফিসারসহ ইং ০৫/১০/২০২৫ তারিখ রাত্রী ০১:০৫ ঘটিকায় লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান করাকালে ফুলগাছ মৌজাস্থ সোনার দিঘীর পাড় নামক স্থানে কাচা রাস্তার উপর হইতে ডাকাতির প্রস্তুতিকালে  আসামী ০১। মোঃ বেল্লাল হোসেন (৪১), পিতা মোঃ কালাই সিকদার, সাং-হারবাইত, থানা- জয়দেবপুর, গাজীপুর মহানগর, ০২। মোঃ অশিদ মিয়া (২৭), পিতা- মোঃ ইসাহাক মিয়া, সাং- গোয়াল কান্দি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ , ০৩। মোঃ সোহাগ ইসলাম (২০), পিতা- মোঃ সাইদুল ইমলাম, সাং-দুরাকুটি, থানা ও জেলা- লালমনিরহাট কে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যাইতে সক্ষম হয়।

 ধৃত আসামীদের নিকট হইতে ডাকাতির কজে ব্যবহৃত একটি লোহার হাতল যুক্ত লাল রংয়ের বোল্ট কাঁটার মেশিন, একটি লাল সবুজ রংয়ের গামছা, একটি লোহার পাইপ,একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতল যুক্ত ছোরা, একটি কাঠের হাতল যুক্ত হাসুয়া, ০৪ টি নাইলনের রশি, একটি আকাশী রংয়ের ital. বাটন ফোন, একটি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত ব্যাটারী চালিত অটো মিশুক রিক্সা, একটি নীল রংয়ের ০৬ চাকা বিশিষ্ট পুরাতন ব্যবহৃত পিকাপ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার মামলা নং-১১, জিআর নং-৫৯১, তারিখ- ০৫ অক্টোবর, ২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০;রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশ।

খুঁজুন