রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস দাম্মামে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

দাম্মামে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় (স্থানীয় সময়) দাম্মাম শহরের আল-হুফুপের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনায় ৯ বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। অপর দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় আগুন লাগে।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন-আরিফ মো. সাহাদাত, (পিপিএন- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার, (পিপিএন-২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামানিক, (পিপিএন-২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম, (পিপিএন-২৫২৯৯২২৩২৬), রুমান (পিপিএন-২৫২৯৯২২৩২৬),মো. ফিরোজ সরদার আলী, (পিপিএন-২৪৯৩২১৭৯৬৮), এবং মো. রব হোসেন, (পিপিএন-২৪৩৭৭৯৫৪২৬০)।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে দু’জন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রেস উইং বলেছে, ‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

খুঁজুন