শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

চৈত্রের শেষ দিকে এসে তীব্র খরতাপে নাভিশ্বাস উঠেছে ঢাকাসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। তবে আজ রবিবার (১০ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বলা হয়েছে, কিছু এলাকায় হালকা, আবার কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি বা দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে পরিমাণে হালকা হওয়ার সম্ভাবনাই বেশি। কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র ঝড় হতে পারে। এই সময়ের বৃষ্টিতে দমকা হাওয়া এবং বজ্রপাত হওয়ার শঙ্কা বেশি থাকে সাধারণত। 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুরে ৫১ মিলিমিটার। এছাড়া রংপুরে ১৬, কুড়িগ্রামের রাজারহাটে ৪ মিলিমিটার এবং সিলেট ও বাদলগাছিতে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে ।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ২, ময়মনসিংহে ৩১ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩, সিলেটে ৩২ দশমিক ৩, রাজশাহীতে ৩৫, রংপুরে ২৭ দশমিক ৩, খুলনায় ৩৪ দশমিক ৭ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । 

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

 

খুঁজুন