বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু মতবিরোধের মধ্যেই জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক শেষ নেত্রকোণায় ‘ওয়ান ইন্সটিটিউশন ফোর ক্লাবস’ মডেলের নতুন ক্লাব কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
জাতীয় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খন্ডে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ১২ ঘন্টার মধ্যে এটি লঘুচাপে পরিণত হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থলও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে সক্রিয়  ও দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় আছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.।  ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৯৭ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

খুঁজুন