বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন ন্যায়বিচারে নতুন দিগন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশের দিন-রাতের তাপমাত্রা কমতে পারে মুন্সীগঞ্জে পরিবেশ আইনে মেটাল কারখানাকে জরিমানা কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল রাজশাহীতে অভিযানে মাদকসহ ১৬৬ জন গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির নির্দেশ ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন
দেশের খবর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশের দিন-রাতের তাপমাত্রা কমতে পারে

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশের দিন-রাতের তাপমাত্রা কমতে পারে

 রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

একইসঙ্গে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে এবং রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে আকারে আজ সকাল ৬টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৮.১ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। 

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাত ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.।  ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৮২ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।

খুঁজুন