রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা
জাতীয় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়

গত কয়েকদিন গোমটবাধা তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তার সঙ্গে ঝরেছে ভারী বৃষ্টি।

শনিবার (২১ মে) ভোররাত থেকে আকাশ মেঘলা হতে থাকে। ভোর ৬টা নাগাদ শুরু হয় বাতাস। ধীরে ধীরে এর গতি বাড়ে। সেই সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি।

এতে রাস্তাঘাট ভিজে গেছে। কোথাও কোথাও পানি জমেছে। তাতে তীব্র তাপদাহের মধ্যে স্বস্তি পাচ্ছেন জনসাধারণ।

ছুটির দিন ও ভোর থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর রাস্তায় সেভাবে যানবাহন ছিল না। ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ছাতা হাতে- রেইনকোট পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খানিকটা ভোগান্তিরও শিকার হন তারা।

অবশ্য গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছিল, শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়-রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মর্তবান উপসাগর ও এর কাছাকাছি মিয়ানমারে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বাড়তি অংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

খুঁজুন